AdventAI

যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমনের লক্ষণ।

From Review and Herald, Vol. 78, No. 51., December 17, 1901

যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমনের লক্ষণ।

পৃথিবীর সৃষ্টি হইবার পূর্ব্বে ঈশ্বরের প্রিয় পুত্র যীশু খ্রীষ্ট তাঁহার পিতার সহিত এক এবং তাঁহার গৌরবের ভাগী ছিলেন। তাঁহার দ্বারা সকল বস্তুর সৃষ্টি হইয়াছিল, কারণ পিতার সহিত মিলিয়া সকল কার্য্য করেন। ঈশ্বর বলিলেন, “আমরা আপনাদের প্রতিমূর্তিতে ও আপনাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি; তাহারা সকল প্রাণীর উপর কর্তৃত্ব করিবে।” আদি ১; ২৬।